ভ্যাট কি | ভ্যাট ও ট্যাক্স এর মধ্যে পার্থক্য

আমাদের দেশে চলতি সময়ে ভ্যাট কি ও এ সম্পর্কিত বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কারণ বাংলাদেশ সরকার কর্তৃক মোবাইল অপারেটর এবং অন্যান্য পণ্যের উপর মূসক করের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। কেউ কেউ আবার ভ্যাট ও ট্যাক্সের মধ্যে পার্থক্য করতে পারেন না। বাস্তবিক পক্ষে এই দুইয়ের মধ্যে বেশ তফাৎ রয়েছে।

ভ্যাট কি বা ভ্যাট কাকে বলে

এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে মূসক বা মূল্য সংযোজন কর (Value Added Service)। ইংরেজিতে বলা হয় Value Added Tax (Vat)। আমরা যখনই কোন পণ্য কিংবা সেবা ক্রয় করে তখন সেটির মূল্যের উপর একটি কর ধার্য করা হয়। যেটিকে বলা হয় ভ্যাট।

ধরুন আপনি বাজার হতে ১,০০০ টাকা দিয়ে কোন একটি পণ্য ক্রয় করলেন। আবার ধরলাম ভ্যাটের (VAT) পরিমাণ ৫ শতাংশ। তাহলে ১,০০০ টাকার প্রোডাক্ট করার জন্য আপনাকে সরকারকে ভ্যাট প্রদান করতে হবে ৫০ টাকা। এভাবে আপনি যত টাকার সার্ভিস কিংবা জিনিসপত্র ক্রয় করেন না কেন সেই মোট অ্যামাউন্টের উপর একটি নির্ধারিত হারে কর প্রদান করতে হয়।

আমদানি, রপ্তানি, পণ্যের ধরণ, সার্ভিস ইত্যাদির উপর ভিত্তি করে এটি কমে এবং বৃদ্ধি পায়। অনেক সেবার ক্ষেত্রে যেমন মোবাইল ইন্টারনেট, মিনিট ক্রয়ের জন্য ভ্যাটের সাথে আরো কিছু চার্জ যুক্ত হয়ে থাকে।

ট্যাক্স কি বা ট্যাক্স কাকে বলে

এটিকে বলা হয় আয় কর বা ইনকাম ট্যাক্স (Income Tax)। অর্থাৎ চাকুরী বিজনেস কিংবা বিভিন্ন মাধ্যম হতে আপনি যত টাকা ইনকাম করবেন তার ওপর একটি নির্ধারিত কর সরকারকে প্রদান করতে হয়। যেদিকে আমরা ট্যাক্স নামে চিনে থাকি। আয়ের ধরন এবং অংকের উপর এই ট্যাক্স বসানো হয়। আমাদের দেশের সাধারণত প্রথম ৩,৫০,০০০ টাকার উপর কোন ট্যাক্স প্রদান করতে হয় না। তারপর একই বছর অর্থবছরে এই আয়ের পরিমাণ যত বৃদ্ধি পেয়ে থাকে তার ওপর বিভিন্ন হারে ট্যাক্স প্রদান করতে হয়।

ভ্যাট ও ট্যাক্সের মধ্যেও পার্থক্য কি

• প্রথম পার্থক্য হচ্ছে এটা যে কোন পণ্যের উপর ধার্য করা হয়। যাকে আমরা পরোক্ষ কর বলতে পারি। আর ট্যাক্স হচ্ছে সরাসরি আয়ের উপর ধার্য করা হয় যেটাকে আমরা প্রত্যক্ষ কর বলতে পারি।

• পণ্য কিংবা সার্ভিস ক্রয় এর সময় এই অর্থটি প্রদান করতে হয়। অনেক সময় আপনি যেখানে হতে একটি প্রোডাক্ট কিনবেন সেই প্রোডাক্টের দামের সাথে এটি এডজাস্ট করা থাকে।

সম্পত্তি বিক্রি, মাসিক বেতন, ব্যবসায় লাভ ইত্যাদি থেকে ইনকাম ট্যাক্স প্রদান করতে হয়।

• যাদের কাছ থেকে আপনি সার্ভিস নিচ্ছেন তারাই সাধারণত ভ্যাট আপনার কাছ থেকে নিয়ে সরকারকে প্রদান করে থাকে। ট্যাক্স একজন নাগরিক সরাসরি নিজে পরিষদ করে।

ভ্যাট ও ট্যাক্স এর পার্থক্য ভালোভাবে জানার প্রত্যেকটি সচেতন নাগরিকের দায়িত্ব। একই সাথে সরকারকে যথাযথ কর প্রদান করে দেশের অর্থনীতিতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি।

Leave a Comment