ঘরে বসে  কিভাবে জিডি করা যায়  জেনে নিন তার উপায়

বাংলাদেশের নাগরিক সুবিধা বাড়াতে এবং  নাগরিক সেবা  সহজ করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ ও সরকার এ উদ্যোগ গ্রহস করে । আগে কোন জিনিস বা ঘটনা হওয়ার  পরে ফিজিক্যালী থানায় গিয়ে  দীর্ঘক্ষন অপেক্ষার পরে সাধারন ডায়রী করা লাগতো  । এ কষ্ট লাঘবের জন্য অনলাইনে মাধ্যমে  খুব সহজে  জিডি করা যাচ্ছে ।

বাংলাদেশের পুলিশ এর অফিসিয়াল ওয়েবসাইট (https://gd.police.gov.bd) থেকে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনের জিডি করা ব্যবস্থা চালু হয়েছে ।

জিডি করা  আগে কি কি বিষয়  জানা উচিত

  • সর্বপ্রথমে আপনার একটি  ইন্টারনেট সংযুক্ত স্মাটফোন বা  কম্পিউটার থাককে হবে ।
  • একটি সংক্রিয় মোবাইল নাম্বার  ।
  • জাতীয় পরিচয়পত্র ( এনআইডি কার্ড) ।
  • অথবা জন্মনিবন্ধন কার্ড ।
  • ঘটনার প্রয়োজনীয় বিবরণ বা তথ্যের প্রয়োজন ।

 অনলাইনে জিডি করার ধাপসমুহ

১.ওয়েবসাইটে প্রবেশ এবং অ্যাকাউন্ট তৈরি

যেকোনো ব্রাউজার থেকে https://gd.police.gov.bd    

 লিংকে গিয়ে  আপনার মোবাইল নাম্বার  ভেরিফাই করতে হবে । এরপরে আপনার জাতীয় পরিচয় পত্রের তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে ।

২.লগইন এবং ক্যাটাগরি বাছাই করা

পোটালে ইউজারন্যাম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে এরপর ড্যাশবোর্ড থেকে  নতুন জিডি করুন অপশনে ক্লিক করতে হবে  আপনার কি বিষয়ে জিডি করতে চান  সেটা  অনুযায়ী  জিনিসপাতি হারানো এবং লোক খুজুন কিংবা হুমকি পাওয়া বিভিন্ন ক্যাটাগরি আসবে  সেখানে আপনার কাংক্ষিত ক্যাটাগরি বাছাই করতে হবে ।

৩.তথ্য পূরন এবং থানা নির্বাচন

কি বিষয়ে  জিডি করতে চান সেটা বিস্তারিত ,যেমন ঘটনার স্থান , তারিখ, সময় ইত্যাদি নিভূলভাবে রিখতে হবে । ঘটনা সংশ্লিষ্ট ছবি এবং ভিডিও  যুক্ত করতে পারেন ।সংশ্লিষ্ট ঘটনার অবস্থান অনুযায়ী থানা বেছে নিন ।

৪. আবেদন জমা ও ট্র্র্যাকিং

আপনার পূরনকৃত তথ্য পুনরায় যাচাই করে দেখুন কোথায় ভুল আছে কি না ,সবকিছু ঠিক থাকলে  জমা দিন বাটনে ক্লিক করে আবেদন সম্পুন্ন হবে  এবং আপনি জিডি ট্র্যাকিং নম্বর  পাবেন । যা দিয়ে  আপনি জিডি গতিপ্রকতি জানতে পারবেন ।

নিরাপত্তাও আইনি বৈধতা

বাংলাদেশ পুলিশের এই উদ্যোগটি পুলিশ বাহিনীর  সক্ষমতা এবং নাগরিক অধিকার সুনিশ্চিত করতে  গুরুত্বপূন ভূমিকা পালন করবে । এটি  সম্পূন্ন নিরাপদ এবং আইনি বৈধতা রয়েছে ।

তবে মিথ্যা ও অসথ  উদে্দশ্য নিয়ে জিডি করলে আপনি নিজে বিপদে পড়তে পারেন ।  ঘটনার তদন্ত সময় যেন পুলিশ বাহিনী যোগাযোগ করতে পারে সেই জন্য  আপনার মোবাইল নাম্বারটি  চালু রাখো ।

আশা করি , আমি  আপনাকে অনলাইনে  কিভাবে জিডি করতে হবে সেই বিষযে সম্পূন ধারনা  দেওযার  চেষ্টা করি ।

Leave a Comment