
বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার পছন্দের তালিকা রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম । এই দুই প্লাটফর্মে সবার অ্যাকাউন্ট রয়েছে । কেউ যদি চায় একসময়ে দুই অ্যাকাউন্টে ছবি ,রিলস কিংবা পোস্ট করতে তাহলে বিষয়টা অনেক মজার এবং সময় সাশ্রয়ী হবে বলেন ।
কাদের জন্য এই সুবিধা
সবাই এ সুবিধা নিতে পারবেন । বিশেষ করে বড় বড় কনটেন্ট ক্রিয়েটর , ব্যবসায়ী, ইনফ্লয়েন্সার জন্য এটি অনেক কাজের ।
অ্যাকাউন্ট যুক্ত করলে কি সুবিধা পাওয়া যাবে
১.একসাথে পোস্ট শেয়ারঃ
ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা হলে যেকোনো একটি মাধ্যমে পোস্ট করলে সেটা আরেকটি মাধ্যমে পোস্ট হয়ে যাবে । আলাদা করে দুই মাধ্যমে পোস্ট করতে হবে না ।
২.বেশি দর্শকের কাছে পেীছানোঃ
দুইটি মাধ্যমে কনটেন্ট প্রকাশের মাধ্যমে অধিক দর্শক এবং অনুসারী পাওয়া যাবে ।দুইটি প্লাটফমের ইনকাম পরিমান ও বৃদ্ধি পাবে । কনটেন্ট এর রিচ এবং এনগ্যাজেমেন্ট ও বৃদ্ধি পাবে ।
৩.স্বয়ংক্রিয় শেয়ারিংঃ
মেটার অ্যাকাউন্টস সেন্টার থেকে যদি শেয়ারিং ফিচার টি অন করা যায় তাহলে ইনস্টাগ্রামে পোস্ট , রিলস ,স্টোরি আপলোড করলে সেটি ফেসবুকে আপলোড হয়ে যাবে ।
৪.ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাঃ
ব্যবসায়ী ও কনটেন্ট নির্মাণকারী ফেসবুকে পেজের সঙ্গে ইনস্টাগ্রামে পেশাদার অ্যাকাউন্ট সংযুক্ত করে নিদিষ্ট শর্ত পূরন করে বিজ্ঞাপন দিওয়ার সুবিধা পাবেন ।
৫.সময় ও শ্রম সাশ্রয়ঃ
একধরনের কনটেন্ট দুই প্লাটফর্ম আলাদাভাবে প্রকাশের প্রয়োজন পড়ে না । এত করে সময় ও শ্রম সাশ্রয় হয় ।
যেভাবে অ্যাকাউন্ট দুটি সংযুক্ত করবেন
ইনস্টাগ্রাম থেকে কিভাবে যুক্ত করবেন
প্রথমে ইনস্টাগ্রামে অ্যাপের প্রোফাইল অপশনে গিয়ে ত্রি ডট এ ক্লিক করে অ্যাকাউন্টস সেন্টার যাবেন যেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট এ ক্লিক করে ফেসবুক অ্যাকাউন্ট যুক্ত করার অপশনে ক্লিক করে ফেসবুকে ইউজার নেম এবং পার্সওয়াড দিয়ে ফেসবুক অ্যাপের পারমিশন দিলে সফলভাবে অ্যাকাউন্টটি যুক্ত হবে ।
ব্যবসায়িক ফেসবুক পেজের সাথে কিভাবে ইনস্টাগ্রাম এড করবেন
প্রথমে ফেসবুক পেজের সেটিংস এ ক্লিক করুন↦লিংকড অ্যাকাউন্ট➔ ইনস্টাগ্রাম নির্বাচন করুন ➜ এর পরে নিদেশর্নাগুলো ফলো করুন ➜ যেগুলো পারমিশন চাবে সেগুলো সঠিকভাবে দিলে সফলভাবে অ্যাকাউন্ট সংযুক্ত হবে ।